×

খুলনা

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১২:৩৬ পিএম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি নামের এক কিশোরীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিয়া মনি (১৫) আজিম শেখ ও হনুফা বেগমের মেয়ে। তিনি রাজৈর গ্রামে নানী হালিমা বেগমের কাছে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে এলাকাবাসী রাস্তার ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

শরণখোলা থানার ওসি সামিনুল হক বলেন, রাজৈর গ্রামের রাস্তা থেকে মরদেহ পড়ে থাকার খবর পাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দু’দফা ধাওয়া খেয়ে পালালো মার্কিন যুদ্ধবিমান

দু’দফা ধাওয়া খেয়ে পালালো মার্কিন যুদ্ধবিমান

খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে আবেদন

খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে আবেদন

বিয়ে করলেন সাদিক কায়েম

বিয়ে করলেন সাদিক কায়েম

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App