×

খুলনা

অণ্ডকোষ চেপে ধরে স্বামীকে হত্যা, স্ত্রী আটক

Icon

শেখ সিরাজউদ্দৌলা লিংকন কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৫:১৫ পিএম

অণ্ডকোষ চেপে ধরে স্বামীকে হত্যা, স্ত্রী আটক

ছবি: সংগৃহীত

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং এলাকায় দাম্পত্য বিরোধের জেরে অণ্ডকোষ চেপে ধরায় স্বামী ফজলু গাজী (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী খুকুমণি (৪৫) কে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার ঘটে যাওয়া এ ঘটনায় পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বামী–স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিনও তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ওই নারী স্বামীর অণ্ডকোষ চেপে ধরেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফজলু গাজী। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে স্ত্রী খুকুমণিকে আটক করে থানায় নেওয়া হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:জাহিদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আরেকজনের মৃত্যু, আটক ১২

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আরেকজনের মৃত্যু, আটক ১২

‘একাত্তরে গণহত্যার স্বীকৃতি আদায়ে কাজ করবে সরকার’

‘একাত্তরে গণহত্যার স্বীকৃতি আদায়ে কাজ করবে সরকার’

চকরিয়ায় পুকুরে নারীর লাশ

চকরিয়ায় পুকুরে নারীর লাশ

ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে লেবানন

ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে লেবানন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App