×

খুলনা

পদ্মা ডিপোর টার্মিনাল থেকে ১০ ব্যারেল জ্বালানি তেল জব্দ

Icon

বাবুল আকতার, খুলনা

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম

পদ্মা ডিপোর টার্মিনাল থেকে ১০ ব্যারেল জ্বালানি তেল জব্দ

ছবি: ভোরের কাগজ

খুলনার খালিশপুরে পদ্মা অয়েল ডিপোর টার্মিনাল এলাকা থেকে অবৈধভাবে মজুদ করা ১০ ব্যারেল জ্বালানি তেল জব্দ করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়।

গোয়েন্দা সংস্থার সদস্যরা জানান, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত টার্মিনালের অভ্যন্তরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে ১০ ব্যারেল জ্বালানি তেল মজুদ করা হয়। এর মধ্যে ১ হাজার ৩৫০ লিটার ডিজেল ও ১৫ লিটার অকটেন রয়েছে। জব্দ করা তেলের বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৭ হাজার ৩৫০ টাকা।

তথ্য পেয়ে আগে থেকে অবস্থান নেওয়া খুলনা এনএসআইয়ের মেট্রো শাখার সদস্যরা অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করেন।

পরে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপেন সাধক রনি ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জব্দ করা জ্বালানি তেল পদ্মা ডিপোর গোডাউনে সাময়িকভাবে সিলগালা করে রাখার নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাম্পে তেল নিতে গিয়ে বাইক চালকের মৃত্যু

পাম্পে তেল নিতে গিয়ে বাইক চালকের মৃত্যু

ক্রিকেট বোর্ডে আবেগ নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হয়: তামিম

ক্রিকেট বোর্ডে আবেগ নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হয়: তামিম

রূপপুরে শুরু হচ্ছে ইউরেনিয়াম লোডিং

রূপপুরে শুরু হচ্ছে ইউরেনিয়াম লোডিং

সংবাদভিত্তিক চ্যানেল হয়ে ফিরে এলো ‘চ্যানেল ওয়ান’, ভোরের কাগজ পরিবারের অভিনন্দন

সংবাদভিত্তিক চ্যানেল হয়ে ফিরে এলো ‘চ্যানেল ওয়ান’, ভোরের কাগজ পরিবারের অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App