×

খুলনা

‘পীর’ হত্যাকাণ্ড: ভিডিও ফুটেজে শনাক্ত দুই যুবক গ্রেপ্তার

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১২ পিএম

‘পীর’ হত্যাকাণ্ড: ভিডিও ফুটেজে শনাক্ত দুই যুবক গ্রেপ্তার

ছবি: কুষ্টিয়ার দৌলতপুরে 'পীর' হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত দুই যুবক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে কথিত পীর আব্দুর রহমান ওরফে শামিম রেজা (৫৭) হত্যাকাণ্ডের ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১৬ দিন পর রোববার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি সোমবার (২৭ এপ্রিল) নিশ্চিত করেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। গ্রেপ্তার দুজন হলেন ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর এলাকার বিপ্লব (২৬) ও আলিফ ইসলাম (২৩)। পরে তাঁদের আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য ফরজ আলী নামের এক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরিফুর রহমান বলেন, “ঘটনার সময়কার ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে তাঁদের শনাক্ত করা হয়েছে। মামলার এজাহারে নাম না থাকলেও প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।”

উল্লেখ্য, গত ১১ এপ্রিল পবিত্র কোরআন অবমাননার অভিযোগে ফিলিপনগর এলাকায় বিক্ষুব্ধ লোকজন আব্দুর রহমান শামিমের দরবার শরিফে হামলা চালায়। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি তাঁকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনায় তাঁর দুই অনুসারী গুরুতর আহত হন।

এ ঘটনায় ১৩ এপ্রিল দৌলতপুর থানায় মামলা হয়। নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ১৮০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে: উপদেষ্টা

সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে: উপদেষ্টা

‘প্রাথমিক-মাধ্যমিকে উপবৃত্তি বাতিল করেনি সরকার’

‘প্রাথমিক-মাধ্যমিকে উপবৃত্তি বাতিল করেনি সরকার’

কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়ল মোবাইল টাওয়ার

কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়ল মোবাইল টাওয়ার

রূপপুরে উৎপাদিত বিদ্যুতে মোট চাহিদার ১০ শতাংশ পূরণ হবে

রূপপুরে উৎপাদিত বিদ্যুতে মোট চাহিদার ১০ শতাংশ পূরণ হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App