×

খুলনা

ভারত থেকে এলো ৩ ট্রাক বিস্ফোরক

Icon

শেখ কজিম উদ্দিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

ভারত থেকে এলো ৩ ট্রাক বিস্ফোরক

ছবি: সংগৃহীত

ভারত থেকে তিনটি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ।

বুধবার (৬ মে) বিকেলে বিস্ফোরকবাহী ট্রাকগুলো বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য আনা এ চালানটি কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তার মধ্যে বেনাপোল বন্দরের নির্ধারিত শেডে সংরক্ষণ করা হয়েছে।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ভারত থেকে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ ও ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড এসব বিস্ফোরক সরবরাহ করেছে। তিনটি ভারতীয় ট্রাকে করে চালানটি বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরক দ্রব্য হওয়ায় চালানটির নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কাস্টমসের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বিস্ফোরকগুলো বন্দরের নিরাপদ ও সুরক্ষিত শেডে রাখা হয়েছে। শুক্রবার (৮ মে) পুলিশি প্রহরায় এসব বিস্ফোরক দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এক্সপ্লোসিভ ম্যাগাজিনে পাঠানো হবে।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, “চালানটি সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। বন্দরের নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সংস্থার তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়েই পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বিস্ফোরকগুলো গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২২০ কনটেইনার পণ্যের নিলাম ডাকলো চট্টগ্রাম কাস্টমস

২২০ কনটেইনার পণ্যের নিলাম ডাকলো চট্টগ্রাম কাস্টমস

তরমুজে ইঁদুর মারার বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

তরমুজে ইঁদুর মারার বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন

ভারতে মুসলমানদের ওপর হামলার ঘটনায় নিন্দা খেলাফত মজলিসের

ভারতে মুসলমানদের ওপর হামলার ঘটনায় নিন্দা খেলাফত মজলিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App