×

খুলনা

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:২১ পিএম

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান। তিনি জানান, তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে পৌঁছানোর পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় ঘটনাস্থলে সদর থানার ওসি, সাদা পোশাকে পুলিশ, বিশেষ টিম এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি আসাদউজ্জামান আরও বলেন, হামলা, ভাঙচুর এবং হত্যার হুমকির অভিযোগে তারেক রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে গত শনিবার মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২২ মে ঝিনাইদহে সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজের পর স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর পর ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে পাল্টা মামলায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির তারেক রেজাসহ ২২ জনকে আসামি করেন। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেপ্তার

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেপ্তার

বাড়ির ভেতরে নারীর বিবস্ত্র মরদেহ

বাড়ির ভেতরে নারীর বিবস্ত্র মরদেহ

সারা দেশে ৭২ বিচারককে ‘ভ্যাকেশন জজ’ হিসেবে নিয়োগ

সারা দেশে ৭২ বিচারককে ‘ভ্যাকেশন জজ’ হিসেবে নিয়োগ

ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়

জামায়াত আমির ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App