×

আইন-বিচার

রাজধানী থেকে সালাম মুর্শেদী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৯:১৩ এএম

রাজধানী থেকে সালাম মুর্শেদী গ্রেপ্তার

সালাম মুর্শেদী

খুলনার সাবেক সংসদ সদস্য ও বাফুফের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী ২০০৮ সাল থেকে বাফুফের সিনিয়র সহ-সভাপতির পদে ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ওই পদ থেকে তিনি সরে দাঁড়ান।

ব্যবসায়ী নেতা সালাম মুর্শেদী বিজিএমইএ’র সভাপতি, বাফুফের ফাইন্যান্স কমিটি ও রেফারিজ কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন।

গণআন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপিদের গ্রেপ্তারের মধ্যে সালাম মুর্শেদীও গ্রেপ্তার হলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

৪ বছর পর দলে ফিরে ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

৪ বছর পর দলে ফিরে ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App