×

আইন-বিচার

নতুন মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী-এমপি-আইজিপিসহ ৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম

নতুন মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী-এমপি-আইজিপিসহ ৮

আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ছবি : সংগৃহীত

নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, রাশেদ খান মেনন, শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য আহমেদ হোসেন, আব্দুস সোবহান গোলাপ, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৮ জনকে। রাজধানীর পল্টন, যাত্রাবাড়ী ও মিরপুর থানার একাধিক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। 

সোমবার (১১ নভেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

এ সময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন তাদের জামিন আবেদন করে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিন আবেদনের বিরোধিতা করে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর অনুরোধ করেন।

শুনানি শেষে পুলিশের আবেদন আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তারা প্রত্যেকেই একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফায় রিমান্ড ভোগ করেছেন।

আরো পড়ুন : আমাকে হাতকড়া পরাবেন না: শাহজাহান খান

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App