×

আইন-বিচার

সাবেক চিফ হুইপের আয়কর নথি জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০২:০৪ পিএম

সাবেক চিফ হুইপের আয়কর নথি জব্দ

ছবি : সংগৃহীত

দুর্নীতির মামলায় আসামি সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৬ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

মামলার তদন্তের স্বার্থে আসামির ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সব মূল আয়কর নথি জব্দের অনুমতি চেয়ে তদন্ত কর্মকর্তা এ কে এম মর্তুজা আলী সাগর আবেদন করেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৫৭.৪৯ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২৩২ কোটি টাকার বেশি সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে গত বছরের ২৫ মার্চ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরো পড়ুন : চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

মামলার অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন। পাশাপাশি তার ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে থাকা ৮টি ব্যাংক হিসাবে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার ২৪০ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ বিষয়টিকে মানিলন্ডারিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে।

দুদকের অনুসন্ধানে রাজধানীর উত্তরা, পূর্বাচল ও নিকুঞ্জ এলাকায় তার নামে জমি ও ভবনসহ প্রায় ৪.২৯ কোটি টাকার স্থাবর সম্পদ এবং ৪২.৮১ কোটি টাকার অস্থাবর সম্পদের তথ্য উঠে এসেছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাকরি ছেড়েছেন শিক্ষা ক্যাডারের ৫ কর্মকর্তা

চাকরি ছেড়েছেন শিক্ষা ক্যাডারের ৫ কর্মকর্তা

এসএসসি শিক্ষার্থীরা ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদনের শেষ সময় ৭ মে

এসএসসি শিক্ষার্থীরা ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদনের শেষ সময় ৭ মে

তেল-গ্যাসের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম

তেল-গ্যাসের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম

‘হামের ১৫ লাখ ডোজ টিকা দেশে এসেছে’

স্বাস্থ্যমন্ত্রী ‘হামের ১৫ লাখ ডোজ টিকা দেশে এসেছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App