×

আইন-বিচার

মোহাম্মদপুরের ৯ হত্যা

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:০৯ পিএম

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এ মামলায় মোট তিনটি অভিযোগ উপস্থাপন করে প্রসিকিউশন। অভিযোগে ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাইয়ের ঘটনাপ্রবাহ, কোথায় কী ঘটেছিল এবং কীভাবে হামলা পরিচালিত হয়েছিল তার বিস্তারিত তুলে ধরা হয়।

এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূর তাপসের ফোনালাপের বিষয়ও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। পাশাপাশি অন্য আসামিদের উপস্থিতি ভিডিও ফুটেজে উঠে এসেছে বলেও দাবি করে প্রসিকিউশন। প্রসিকিউশন জানায়, আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। তাই ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়।

গ্রেপ্তার ও পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শুনানিতে অংশ নেন। তারা আসামিদের অব্যাহতি চেয়ে বলেন, ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না।

আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ শুভ ট্রাইব্যুনালকে জানান, এ মামলার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছিলেন।

আরো পড়ুন : সাবেক মেয়র আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় মোট ২৮ জন আসামি রয়েছেন। এর মধ্যে গ্রেপ্তার আছেন চারজন। তারা হলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি। রোববার সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন, তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নৃশংস হামলা চালায়। আসামিদের উসকানি, প্ররোচনা এবং প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে আন্দোলনরত নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত হন। আহত হন আরো বহু মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই

পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই

‘ঝগড়া করলে হেরে যাবেন, জানার চেষ্টা করবেন জিতে যাবেন’

‘ঝগড়া করলে হেরে যাবেন, জানার চেষ্টা করবেন জিতে যাবেন’

মিরপুরে বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

মিরপুরে বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

শরণখোলায় রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন

শরণখোলায় রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App