×

চিঠি

শ্রীবরদীবাসীর শাসক নয় সেবক হতে চান বাবুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৮:৩০ পিএম

শ্রীবরদীবাসীর শাসক নয় সেবক হতে চান বাবুল

ছবি: মোহাম্মদ আজহারুল ইসলাম বাবুল

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার শাসক নয় প্রকৃত সেবক হতে চান মোহাম্মদ আজহারুল ইসলাম বাবুল। নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি নিজেকে জনগণের সেবায় বিলিয়ে দিতে এলাকাবাসীর কাছে দীর্ঘ এক চিঠিতে মতামত ব্যাক্ত করেছেন। মতামতে তিনি জানিয়েছেন, জনপ্রতিনিধি মানে শাসক নয়, বরং জনগণের আমানতদার। প্রকৃত সেবক হিসেবে সুযোগ পেলে আগামীতে উপজেলা পরিষদে নির্বাচন করতে আগ্রহী তিনি। নিন্মে তার মতামত তুলে ধরা হলো:

প্রিয় শ্রীবরদীবাসী, আসসালামু আলাইকুম। শ্রদ্ধা ও ভালোবাসার এই জনপদে আমি আপনাদেরই একজন হয়ে বেড়ে উঠেছি। শ্রীবরদী উপজেলা পরিষদকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করার স্বপ্ন নিয়ে আমি ভবিষ্যতে (অবসরের পর) চেয়ারম্যান পদে আপনাদের সেবা করার সুযোগ প্রত্যাশা করি। আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধি মানে শাসক নয়, বরং জনগণের আমানতদার।

নির্বাচিত হওয়ার সুযোগ পেলে আমি নিম্নলিখিত অঙ্গীকারগুলো পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকব:

পূর্ণ স্বচ্ছতা: আমি আমার নির্বাচনের আগে ও পরের যাবতীয় সম্পদ, আয় এবং ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করব।

জবাবদিহিমূলক প্রশাসন: সরকারি প্রতিটি বরাদ্দের পাই-পাই হিসাব জনগণের কাছে পেশ করা হবে। অন্ধকার নয়, আলোতে হবে উন্নয়ন।

বিলাসিতাহীন জীবন: সরকারি বেতন-ভাতা থেকে সাধারণ জীবনযাপনের পর অবশিষ্ট অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যয় করব।

তরুণ প্রজন্মের নেতৃত্ব: আমি কেবল একটি মেয়াদের (টার্ম) জন্যই নির্বাচিত হতে চাই। যাতে পরবর্তী সময়ে আমাদের মেধাবী তরুণ প্রজন্ম নেতৃত্বের সুযোগ পায়, সেজন্য আমি দ্বিতীয়বার নির্বাচনে অংশ নেব না।

সুষম বণ্টন: কোনো স্বজনপ্রীতি নয়; এলাকার উন্নয়ন এবং সরকারি বরাদ্দের সুষম বণ্টন হবে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে।

সমন্বয় ও ঐক্য: প্রতিহিংসার রাজনীতি ভুলে সাবেক জনপ্রতিনিধি এবং সকল প্রতিদ্বন্দ্বীর পরামর্শ নিয়ে এলাকার উন্নয়নের রূপরেখা প্রণয়ন করব।

দুর্নীতিমুক্ত সেবা: দুর্নীতির ব্যাপারে আমি শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি বজায় রাখব। কেউ যদি প্রমাণ করতে পারেন আমি ব্যক্তিস্বার্থে বা দুর্নীতির উদ্দেশ্যে কারো কাছ থেকে এক কাপ চাও গ্রহণ করেছি, তবে আমি যেকোনো শাস্তি মাথা পেতে নেব।

দীর্ঘমেয়াদী লক্ষ্য: আপনাদের দোয়া ও সমর্থনে এমন এক দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যেন ভবিষ্যতে আমার সময়কালটি আপনাদের জন্য পজিটিভ উদাহরণ হয়ে থাকে।

আমি আপনাদের সন্তান হিসেবে পাশে থাকতে চাই। শ্রীবরদীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আপনাদের মূল্যবান পরামর্শ ও সমর্থন কামনা করছি।

 লেখক: মোহাম্মদ আজহারুল ইসলাম বাবুল, গোপালখিলা (ধিয়ারপাড়), শ্রীবরদী, শেরপুর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App