×

সাহিত্য

হাসান আজিজুল হককে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ১২:০১ পিএম

দেশের বরেণ্যে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক গুরুতর অসুস্থ। তাকে শনিবার (২১ আগস্ট) সকাল ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজশাহী থেকে রাজধানী ঢাকায় আনা হয়েছে। তাকে ঢাকার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের অধীনে তিনি চিকিৎসা নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন কথাসাহিত্যিকের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান মৌলি।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের বয়স এখন ৮২। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩১ বছর শিক্ষকতার পর ২০০৪ সালে তিনি অবসর নিয়েছেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিক্ষকদের আবাসন এলাকা ‘বিহাস’- এ নিজের বাসায় থাকছেন। অসুস্থ হলেও তিনি এতদিন বাসাতেই ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App