×

মাসআলা-মাসায়েল

মনের ভুলে কিছু খেলে কি রোজা ভাঙবে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম

মনের ভুলে কিছু খেলে কি রোজা ভাঙবে?

ছবি : সংগৃহীত

রোজার শুরুর দিকে অনেকেই অভ্যস্ততার কারণে ভুলে খাবার খেয়ে ফেলেন। ভুলবশত পানাহার করলে রোজা ভেঙে যায় কিনা তা নিয়ে চিন্তায় ভোগেন অনেকেই। তবে, ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হবে না।

এ বিষয়ে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—

إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ، فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ

‘যখন কেউ ভুলে খেয়ে বা পান করে ফেলে, সে যেন তার রোজা পূর্ণ করে। কেননা আল্লাহ তাআলাই তাকে পানাহার করিয়েছেন।’ (বুখারি ১৯৩৩)

তবে কেউ যদি ভুল করে কিছু খাওয়ার পর মনে করে যে তার রোজা ভেঙে গেছে এবং সেই ধারণা থেকে ইচ্ছাকৃতভাবে আবার খায় বা পান করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এ ক্ষেত্রে ওই দিনের জন্য একটি রোজা কাজা করতে হবে। তবে কাফফারা আদায় করতে হবে না। পাশাপাশি এ ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা ও ইসতেগফার করা উত্তম (কিতাবুল আছল ২/১৫৫, বাদায়েউস সানায়ে ২/২৫৮, খিজানাতুল আহকাম ১/৩০০, ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/২২৪, আল-মুহিতুল বুরহানি ৩/৩৬৬, খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৮, রদ্দুল মুহতার ২/৪০৫)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না

অর্থমন্ত্রী আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App