×

গণমাধ্যম

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন সাংবাদিক বাছির জামাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:১১ পিএম

 সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন সাংবাদিক বাছির জামাল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল বাছিরকে (বাছির জামাল) নিয়োগ দিয়েছে সরকার। 

মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

বাছির জামাল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সিনিয়র সহকারি মহাসচিব এবং দৈনিক আমার দেশ পত্রিকার চিফ রিপোর্টার। 

তাকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪ এর ধারা ১০(২) অনুযায়ী বাছির জামালকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হইতে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। 

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পিস্তলসহ সন্ত্রাসী ‘দাগি রুবেল’ গ্রেফতার

পিস্তলসহ সন্ত্রাসী ‘দাগি রুবেল’ গ্রেফতার

যুদ্ধ অব্যাহত থাকলে অর্থনীতির ওপর চাপ বাড়বে

অর্থমন্ত্রী আমির খসরু যুদ্ধ অব্যাহত থাকলে অর্থনীতির ওপর চাপ বাড়বে

নিরাপত্তা শঙ্কায় ভারত সফর বাতিল শাকিরার

নিরাপত্তা শঙ্কায় ভারত সফর বাতিল শাকিরার

চাঁদরাতে তুলে নিয়ে পিটিয়ে হত্যা, চমেকে মৃত্যু

চাঁদরাতে তুলে নিয়ে পিটিয়ে হত্যা, চমেকে মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App