×

গণমাধ্যম

বাসসের এমডি হলেন সাংবাদিক কামাল উদ্দিন সবুজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২১ পিএম

বাসসের এমডি হলেন সাংবাদিক কামাল উদ্দিন সবুজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মো. কামাল উদ্দিন মজুমদার, যিনি কামাল উদ্দিন সবুজ নামে পরিচিত। তিনি বর্তমানে দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। এতে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কামাল উদ্দিনকে এক বছরের জন্য চুক্তিতে বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

কামাল উদ্দিন সবুজ এক সময় বাসসের বার্তা সম্পাদক ছিলেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

কামাল উদ্দিন বাসসের সদ্য সাবেক এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের স্থলাভিষিক্ত হলেন। কয়েক দিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মাহবুব মোর্শেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চিন্ময় দাসকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি

চিন্ময় দাসকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি

ক্রিকেটের ভাবমূর্তি ঠিক করার পাশাপাশি নির্বাচন করার ঘোষণা তামিমের

ক্রিকেটের ভাবমূর্তি ঠিক করার পাশাপাশি নির্বাচন করার ঘোষণা তামিমের

‘অ্যাডহক কমিটি অসাংবিধানিক’

‘অ্যাডহক কমিটি অসাংবিধানিক’

বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার

বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App