×

মধ্যপ্রাচ্য

পাকিস্তানের তেলবাহী জাহাজ আটকে দিলো ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৬:২১ পিএম

পাকিস্তানের তেলবাহী জাহাজ আটকে দিলো ইরান

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মনোনীত মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের একটি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার পথে আটক করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রণালি পার হওয়ার সময় জাহাজটি আটকানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে আইআরজিসি।

বার্তায় আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সেলেন’ নামের পাকিস্তানের পতাকাবাহী সেই কার্গো জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির দিকে যাচ্ছিলো; কিন্তু হরমুজ প্রণালিতে প্রবেশের আগে ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় জাহাজটিকে আটকানো হয়।

এদিকে, জাহাজটি আটকের পর ক্যাপ্টেন এবং ক্রুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় আইআরজিসি, তবে হরমুজ প্রণালি পেরোনোর সুযোগ আর পায়নি ‘সেলেন’। জাহাজটিকে ঘুরপথে যাওয়ার নির্দেশ দিয়েছে আইআরজিসি এবং সেই নির্দেশ মেনে হরমুজ থেকে পিছু হটেছে সেলেন।

এক্সবার্তায় আইআরজিসি বলেছে, “আইনি প্রোটকল না মানা’ এবং ‘কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ার কারণে’ জাহাজটিকে হরমুজ প্রণলি থেকে পিছু হটার নির্দেশ দেওয়া হয়েছে।

“হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক প্রতিটি জাহাজকে অবশ্যই ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এ জলপথ দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

স্বাস্থ্য ভালো রাখতে সকালের খাবার কেমন হওয়া উচিত?

স্বাস্থ্য ভালো রাখতে সকালের খাবার কেমন হওয়া উচিত?

৪২ লাখ টাকার ব্রিজ হস্তান্তরের আগেই হেলে পড়েছে

৪২ লাখ টাকার ব্রিজ হস্তান্তরের আগেই হেলে পড়েছে

বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: জিয়াউদ্দিন হায়দার

বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: জিয়াউদ্দিন হায়দার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App