×

মধ্যপ্রাচ্য

কুয়েতে তেল কমপ্লেক্সে ড্রোন হামলায় আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ এএম

কুয়েতে তেল কমপ্লেক্সে ড্রোন হামলায় আগুন

ফাইল ছবি

কুয়েতের সুয়াইখ তেল সেক্টর কমপ্লেক্সে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার (৫ এপ্রিল) সকালের এ হামলায় সেখানকার অবকাঠামোতে আগুন ধরে যায়। 

কুয়েতি রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, ওই কমপ্লেক্সে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং তেল মন্ত্রণালয় ভবন অবস্থিত।

এ হামলায় কেউ হতাহত হননি। হামলার পর লাগা আগুন এখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

অন্য এক প্রতিবেদনে কুয়েতি বার্তাসংস্থা দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাতে বলেছে, ইরানের ড্রোন আঘাত হেনেছে সরকারি মন্ত্রণালয়গুলোর অফিস কমপ্লেক্সে। এতে সেখানে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু কেউ হতাহত হননি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর জবাবে তেহরান তেল আবিব ও উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে তেহরান।

এরমধ্যে কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে তারা সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। দুইদিন আগেও কুয়েতের একটি পানি শোধনাগার ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়। ওই সময় এ দুটি স্থাপনা বেশ ক্ষতিগ্রস্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বরাষ্ট্রমন্ত্রী-ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী-ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক্ষাৎ

সরকার পুলিশ সংস্কারে ধারাবাহিকভাবে কাজ করছে

স্বরাষ্ট্রমন্ত্রী সরকার পুলিশ সংস্কারে ধারাবাহিকভাবে কাজ করছে

কুমিল্লায় একসঙ্গে ৩ বাসে আগুন

কুমিল্লায় একসঙ্গে ৩ বাসে আগুন

কাঁচা আমের উপকারিতা

কাঁচা আমের উপকারিতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App