×

গান

বাতিল হলো অ্যাশেজের কনসার্ট, নেপথ্যে যে কারণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম

বাতিল হলো অ্যাশেজের কনসার্ট, নেপথ্যে যে কারণ

ছবি: সংগৃহীত

রাস্তার ট্রাফিক সিস্টেমের সমস‍্যা ও ভেন্যুর জায়গা স্বল্পতার কারনে বাতিল হয়েছে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের কনসার্ট। রাজধানীর রবীন্দ্র সরবরে শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো উন্মুক্ত এই কনসার্টটি। তবে জায়গা স্বল্পতার কারণে দর্শক-শ্রোতার ভিড় নিয়ন্ত্রণ করতে না পারার আশঙ্কায় কনসার্টটি বাতিল করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান জানিয়েছেন, ১৮ এপ্রিল ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ‘অ্যাশেজ’ কনসার্ট করছে না।

আয়োজক সূত্রে জানা যায়, অ‍্যাশেজ এলে যে পরিমাণ মানুষ এখানে আসবে বলে তারা ধারণা করছে, কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। কেননা উন্মুক্ত কনসার্ট। 

কনসার্ট ভেন্যুর জায়গা স্বল্পতার কথা জানিয়ে জুনায়েদ ইভান ফেইসবুক পোস্টে আরো উল্লেখ করেন, প্রশাসন থেকেও তাই জানানো হয়েছে, রাস্তায় ট্রাফিক সিস্টেমেও সমস‍্যা হবে। 

শেষে আবেগঘন বার্তা দিয়ে এই শিল্পী করেন, তাই আমাদের আর দেখা হলো না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন‍্য কোথাও। কোন উত্তাল সমুদ্র রাতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি

১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি

‘জাতীয় নারী শক্তি’র ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

‘জাতীয় নারী শক্তি’র ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মেঘনায় ইউপি সদস্য সাখাওয়াতের মুক্তির দাবিতে মানববন্ধন

মেঘনায় ইউপি সদস্য সাখাওয়াতের মুক্তির দাবিতে মানববন্ধন

রণতরীতে খাদ্য ঘাটতির খবর উড়িয়ে দিলো মার্কিন নৌবাহিনী

রণতরীতে খাদ্য ঘাটতির খবর উড়িয়ে দিলো মার্কিন নৌবাহিনী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App