×

ময়মনসিংহ

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

Icon

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০১:৫৯ পিএম

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

ছবি : প্রতীকী

জামালপুরে বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আব্দুল লতিফ দুলু (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় দিকে উপজেলার বগারচর উত্তর সারমারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ দুলু বগারচর ইউনিয়নের উত্তর সারমারা গ্রামের মৃত তোফাত সরকারের ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

নিহতের মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় হেমেজলের ছেলে সোলাইমান আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরো পড়ুন : বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব : গোলাগুলিতে নিহত ২

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App