×

ময়মনসিংহ

ভালুকায় চতুর্মুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩০

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম

ভালুকায় চতুর্মুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩০

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের চতুর্মুখী সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ এলাকার জালাল উদ্দিনের স্ত্রী মুশি আক্তার (৪০) এবং ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধ। দুজনই বাসের যাত্রী ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নালিতাবাড়ীগামী একটি বাস উপজেলার ঢাকা-ময়মনসিংহ ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়ে পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মুশি আক্তার নিহত হন। এতে আরও অন্তত ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হন ৩০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এ ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। নিহত দুজনই বাসের যাত্রী। নিহত বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঈদুল আজহা উপলক্ষে একটি সাপ্তাহিক ছুটি বাতিল

ঈদুল আজহা উপলক্ষে একটি সাপ্তাহিক ছুটি বাতিল

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

টানা ১৩ দিন ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ১৩ দিন ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App