×

ময়মনসিংহ

আওনা ইউনিয়ন পরিষদ

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না সেবা

Icon

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না সেবা

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান ও সচিবের অনিয়মিত উপস্থিতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রার্থীরা। জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ভিজিডি কার্ডের চাল বিতরণসহ বিভিন্ন সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। রোববার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে ইউনিয়ন পরিষদে গিয়ে এ চিত্র দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্যানেল চেয়ারম্যান মিনারা বেগমের কক্ষ তালাবদ্ধ ছিল। সচিবের কক্ষ খোলা থাকলেও বেলা ১২টা পর্যন্ত তিনি কার্যালয়ে উপস্থিত হননি। এ সময় ইউনিয়ন পরিষদের বারান্দা ও চত্বরে বহু সেবাপ্রার্থীকে অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে গ্রাম আদালতের টেবিলের ওপর শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান ও সচিবের দেরিতে আসা কিংবা অনুপস্থিত থাকার কারণে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে গ্রাম আদালত ও সালিস কার্যক্রমও স্থবির হয়ে পড়ছে।

স্থল গ্রামের বাসিন্দা বিলকিস বেগম বলেন, মেয়ের জন্মনিবন্ধনের জন্য প্রায় এক বছর আগে আবেদন করা হলেও এখনো তা হাতে পাননি। বিভিন্ন সময় যোগাযোগ করেও কোনো সমাধান হয়নি।

ভিজিডি কার্ডধারী আসমা বেগম, হাফিজা বেগম ও জয়নব বেওয়াসহ একাধিক নারী অভিযোগ করেন, সকাল ৮টা থেকে চাল নেওয়ার জন্য অপেক্ষা করছেন। কিন্তু বেলা গড়িয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত কেউ উপস্থিত না হওয়ায় তারা সেবা পাচ্ছেন না।

এ বিষয়ে বেলা ১২টার দিকে কার্যালয়ে এসে সচিব রাসেল মাহমুদ বলেন, তাঁর সন্তান অসুস্থ থাকায় আসতে দেরি হয়েছে। বিষয়টি ইতিবাচকভাবে দেখার জন্য তিনি অনুরোধ জানান।

প্যানেল চেয়ারম্যান মিনারা বেগমের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। কেন সচিব নিয়মিত সময়মতো কার্যালয়ে আসছেন না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ

মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ

‘হরমুজ প্রণালিই ইরানের পরমাণু বোমা’

‘হরমুজ প্রণালিই ইরানের পরমাণু বোমা’

দাম কমলো জেট ফুয়েলের

দাম কমলো জেট ফুয়েলের

হাসনাবাদ গ্রিডের তার ছিঁড়ে বিদ্যুৎহীন নারায়ণগঞ্জ

হাসনাবাদ গ্রিডের তার ছিঁড়ে বিদ্যুৎহীন নারায়ণগঞ্জ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App