×

অন্যান্য

ঢাকায় চালু হচ্ছে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের কার্যক্রম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পিএম

ঢাকায় চালু হচ্ছে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের কার্যক্রম

ছবি: সংগৃহীত

জর্ডানের পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স (আরজে) বাংলাদেশে সায়মন এয়ার ট্র্যাভেলস লিমিটেডকে তার জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে নিয়োগ করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে এয়ারলাইন্সটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (৬ ডিসেম্বর) সায়মন এয়ার ট্র্যাভেলসের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহ জানান, এখন থেকে সায়মন এয়ার ট্র্যাভেলস মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষস্থানীয় বিমান সংস্থা রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের টিকিট বিক্রি ও বিপণন পরিষেবা প্রদানের পাশাপাশি সম্পূর্ণ গ্রাহক এবং এজেন্ট সহায়তা প্রদান করবে। ৮ ডিসেম্বর থেকে বাংলাদেশে অফলাইন টিকিট বিক্রি শুরু করবে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স।

আরো পড়ুন: ঢাকাস্থ যশোরবাসীর মিলনমেলা অনুষ্ঠিত

আফসিয়া জান্নাত জানান, প্রাথমিক অবস্থায় অফলাইনে টিকিট বিক্রি দিয়ে বাংলাদেশে জর্ডানিয়ান এয়ারলাইন্স কার্যক্রম শুরু করলেও তা খুব দ্রুত অনলাইনে চলে আসবে। এয়ারলাইন্সটি জর্ডানের রাজধানী আম্মান থেকে ৪৫টিরও বেশি গন্তব্যে এবং ৫০টিরও বেশি সংযোগকারী পয়েন্টে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। যে কোন যাত্রী রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের টিকিট পেতে সরাসরি যোগাযোগ করতে পারেন : সায়মন সেন্টার (৬ তলা), হাউজ -৪এ , রোড -২২, গুলশান -১, ঢাকা। হটলাইন: +৮৮ ০২ ২২২২৮২২৭৩-৭৪, +৮৮ ০১৪০৪০৩৩১১০। এ ছাড়া ভিজিট করতে পারেন www .rj.com এই ঠিকানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App