×

জাতীয়

মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালেন মমতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ০৭:১৪ পিএম

বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা এবং ভারতীয় মিত্রবাহিনীকে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তির দিনে এক টুইটে মমতা বলেন, সবার মনে আছে- ১৯৭১ সালে কী সাহসের সঙ্গে বীর মুক্তিযোদ্ধারা লড়েছিলেন। আপনাদের আত্মত্যাগকে অভিবাদন জানাই আমরা। এছাড়া এই কৃতিত্বে আমাদের সেনাবাহিনীর অবদানও স্মরণ করছি। আপনাদের বীরত্ব আজও আমাদের অনুপ্রাণিত করে।

এদিকে বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সেনানীদের শ্রদ্ধা জানান। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার ঢাকায় এসেছেন তিনি। বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণেই ‘বিশেষ অতিথি’ হিসেবে তার এই সফর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App