×

জাতীয়

দল পরিবর্তন করব না: তৈমূর আলম খন্দকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ০২:৩১ পিএম

বিএনপি থেকে বহিষ্কার করলেও দল পরিবর্তন করবেন না বলে জানিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও নারায়ণগঞ্জ সি‌টি কর‌পো‌রেশ‌ন নির্বাচ‌নে পরা‌জিত স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহ‌রের মাসদাইর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তৈমূর আলম খন্দকার বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য এবং ইভিএম এর বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলব। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাব। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান থাকবে আপনারা কেউ ইভিএম মেনে নিবেন না। ইভিএম ভোট ডাকাতির বাক্স।

বিএনপি থেকে বহিষ্কারের ব্যাপারে তৈমূর বলেন, রাজনীতি করতে গেলে একটা দল থাকতে হয়। কিন্তু এ জন্য কোনো পদের দরকার হয় না। আমার প্রতি দলের এই সিদ্ধান্ত কেউ আমাকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে আমি দলের সিদ্ধান্ত মেনে নিলাম। আমাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাধারণ কর্মী থেকে তো বহিষ্কার করেনি। তাই দলের কর্মী-সমর্থক হিসেবে আজীবন কাজ করে যাব।

তিনি আরও বলেন, আমি সবসময় খেটে খাওয়া মানুষের পক্ষে থাকব। রাজনীতি করার জন্য অন্য কোনো প্লাটফর্মে যাব না। দলের এই সিদ্ধান্তে আমার কারও প্রতি কোনো ক্ষোভ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App