×

জাতীয়

বইমেলায় যেতে লাগবে টিকা সনদ: স্বাস্থ্য অধিদপ্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৯ পিএম

গত এক সপ্তাহে করোনা সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। এ সময় তিনি বলেন, যারা বইমেলায় অংশগ্রহণ করবেন তাদের করোনার টিকা সনদ সঙ্গে রাখবেন এবং স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসবেন।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, গত ৬ ফেব্রুয়ারি সংক্রমণের হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহের শেষে ১২ ফেব্রুয়ারি এ হার এসে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ। একই সময়ে নতুন রোগী শনাক্তের হার যেখানে আট হাজার ৩৪৫ জন ছিল, সেটি ১২ ফেব্রুয়ারি কমে পাঁচ হাজার ২৩ জন হয়েছে।

অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, অমর একুশে বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। এ মেলায় যারা অংশগ্রহণ করবেন, যেসব প্রকাশক আছেন, স্টলে যেসব কর্মচারী কাজ করবেন এবং যারা মেলায় যাওয়ার পরিকল্পনা করছেন- তাদের শিডিউল মতো টিকা গ্রহণ করতে হবে। যারা টিকা গ্রহণ করেছেন তারা তাদের সনদটি সঙ্গে রাখবেন এবং স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসবেন।

বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও চলতি মাসের শেষের দিকে খুলে যাবে মন্তব্য করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছেন তারা শিক্ষার্থীদের সচেতন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App