×

জাতীয়

আজ থেকে আবারও টিসিবির পণ্য বিক্রি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ১০:১৪ এএম

আজ থেকে আবারও টিসিবির পণ্য বিক্রি শুরু

টিসিবির পণ্য বিক্রি। ফাইল ছবি

এ বছর নবম দফায় সুলভ মূল্যে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ রবিবার (৬ মার্চ) সকাল থেকে এর কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মহানগরে ১৫০টি ট্রাকে টিসিবির পণ্য বিক্রি হবে। এ দফায় বিক্রয় কার্যক্রম ৬ মার্চ থেকে শুরু হয়ে ২৪ মার্চ পর্যন্ত চলবে। পরে ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত আবারও পণ্য বিক্রি করা হবে। শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন টিসিবির পণ্য বিক্রি হবে। রাজধানী ঢাকা ছাড়া অন্য সব মহানগর, জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী পরিবারের মধ্যে বিক্রি কার্যক্রম ১৫ মার্চ থেকে শুরু হবে। টিসিবি জানিয়েছে, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে টিসিবি দুইবার করে সুলভ মূল্যে পণ্য দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App