×

জাতীয়

রাজধানীর বসিলায় ইসলামী চক্ষু হাসপাতাল উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২২, ০৯:০৬ পিএম

রাজধানীর বসিলায় ইসলামী চক্ষু হাসপাতাল উদ্বোধন

সোমবার ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ, বসিলা রোডে উদ্বোধন করা হয় ইসলামী চক্ষু হাসপাতাল। ছবি: ভোরের কাগজ

চোখের সমস্যা নিয়ে দেশের আনাচকানাচে ধুঁকছে অসংখ্য অতিদরিদ্র অসহায় মানুষ। তাদের হাতের নাগালে নেই উন্নত চিকিৎসার সুযোগ। আর তাই উন্নত চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে রাজধানী ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ, বসিলা রোডে ইসলামী চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে।

উন্নত চিকিৎসা সেবা দিতে ও রোগীদের ভোগান্তি কমাতে সোমাবার (১ আগস্ট) হাসপাতালটি উদ্বোধন করা হয়।

হাসপাতালটির সেবার মান ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের কর্ণধার মো. সারওয়ার হোসেন।

উদ্বোধন উপলক্ষ্যে এদিন হাসপাতালের অন্যতম চিকিৎসক চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. ফিরোজ আশেপাশের এলাকার ২০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেন।

এ সময় সারওয়ার হোসেন বলেন, আমরা অল্প খরচে চোখের ফ্যাকো সার্জারিসহ চোঁখের নানাবিধ চিকিৎসা করছি, আমাদের হাসপাতাল থেকে যদি একজন মানুষকেও সেবা দিতে পারি, সেখানেই আমাদের স্বার্থকতা। তিনি বলেন, বরিশালেও আমাদের একটি শাখা রয়েছে। এর মাধ্যমে করোনাকালীন দুর্যোগেও আমরা গ্রাম পর্যায়ে ফ্রি চক্ষু ক্যাম্প করেছি এবং বেশ কিছু সুবিধাবঞ্চিত মানুষের ফ্রি চোখের অপারেশন করতে পেরেছি। রোগীদের সেবার মান বাড়ানোর তাগিদ থেকে আমরা রাজধানীতেও চক্ষু হাসপাতালের কনসালটেশন সেন্টার উদ্বোধন করলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App