×

জাতীয়

১ সেপ্টেম্বরেও ঢাকার ৩ রুটে চালু হচ্ছে না ‘নগর পরিবহন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ১০:৩৫ এএম

১ সেপ্টেম্বরেও ঢাকার ৩ রুটে চালু হচ্ছে না ‘নগর পরিবহন’

তিন রুটে চালু হচ্ছে না ‘নগর পরিবহন’। ফাইল ছবি

১ সেপ্টেম্বর আরও তিন রুটে চালু হচ্ছে না ঢাকা নগর পরিবহন। ২০০ নতুন বাস নামানোর কথা থাকলেও বাস রুট রেশনালাইজেশন কমিটি নামাতে পারবে না বলে অপরাগতা প্রকাশ করেছে। যে কোম্পানির এ তিনটি রুটে বাস দেওয়ার কথা ছিল, তারা যথাসময়ে বাস দিতে পারছে না বলে জানিয়েছে কমিটি।

জানা যায়, এক-চতুর্থাংশ বাস এখনো প্রস্তুত হয়নি। এরপরও ১৫ সেপ্টেম্বর চালুর সম্ভাব্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। বাস রুট রেশনালাইজেশন কমিটির সাচিবিক দায়িত্বে রয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। সম্প্রতি ডিটিসিএর নির্বাহী পরিচালক পদে যোগ দিয়েছেন সরকারের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন।

সাবিহা পারভীন বলেন, যে কোম্পানির ওই তিন রুটে ২০০ বাস দেওয়ার কথা ছিল, তারা যথাসময়ে দিতে পারছে না। মাত্র ৩০ থেকে ৪০টি বাস তৈরি করতে সক্ষম হয়েছে। তাই নতুন দিন নির্ধারণ করা হয়েছে ১৫ সেপ্টেম্বর।

ডিটিসিএ সূত্র জানায়, ১ সেপ্টেম্বর থেকে যে তিনটি রুটে বাস চালু হওয়ার কথা ছিল, সেগুলোকে ২২, ২৩ ও ২৬ নম্বর রুট হিসেবে উল্লেখ করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি।

এর মধ্যে ২২ নম্বর রুট যাবে ঘাটারচর থেকে ওয়াশপুর-বসিলা-মোহাম্মদপুর টাউন হল-আসাদ গেট-ফার্মগেট-কারওয়ান বাজার-শাহবাগ-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল-টিকাটুলি-সায়েদাবাদ-যাত্রাবাড়ী-কোনাপাড়া হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত।

২৩ নম্বর রুটে ঘাটারচর থেকে ওয়াশপুর-বসিলা-মোহাম্মদপুর-জাপান গার্ডেন সিটি-শ্যামলী-কলেজ গেট-আসাদ গেট-কলাবাগান-সায়েন্স ল্যাব-শাহবাগ-মৎস্য ভবন-প্রেস ক্লাব-গুলিস্তান (জিরো পয়েন্ট)-দৈনিক বাংলা-রাজারবাগ-কমলাপুর-ধলপুর-যাত্রাবাড়ী-শনির আখড়া-রায়েরবাগ-মাতুয়াইল-সাইনবোর্ড হয়ে চিটাগং রোড যাওয়া যাবে।

এছাড়া ২৬ নম্বর রুটে ঘাটারচর থেকে ওয়াশপুর-বসিলা-মোহাম্মদপুর-টাউন হল-আসাদ গেট-কলাবাগান-সায়েন্স ল্যাব-নিউমার্কেট-আজিমপুর-পলাশী-চাঁনখারপুল ফ্লাইওভার হয়ে পোস্তগোলা ও কদমতলীতে চলাচল করবে। ঘোষণা অনুযায়ী এ তিনটি রুটে বাস চলবে ২০০টি। কিন্তু কোন রুটে কয়টি বাস চলবে, এখনো তা নির্ধারণ করেনি কর্তৃপক্ষ। যে স্থানগুলোতে বাস কাউন্টার বসবে, তাও নির্ধারণ বা চিহ্নিত করা হয়নি।

তবে বুধবার (২৪ আগস্ট) শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের পরীক্ষামূলক যাত্রাপথে বাস থামার স্থান পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

এসময় তিনি পুরো এলাকা ঘুরে দেখেন। পরে ডিএসসিসি মেয়র সাংবাদিকদের বলেন, ‘শাহবাগে মেট্রোরেলের সঙ্গে নগর পরিবহন সমন্বয় করতে চাই। এটা করা গেলে যাত্রীরা মানসম্পন্ন সেবা পাবেন। এ সমন্বয় করার জন্যই আমরা এসেছি এবং আমরা দেখেছি এখানে সাংঘর্ষিক কিছু হচ্ছে না। এখানে সুন্দরভাবে সমন্বয় করে কাজটি করা যাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App