×

জাতীয়

মিয়ানমারের কোনো নাগরিককে ঢুকতে দেয়া হবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৪ পিএম

মিয়ানমারের কোনো নাগরিককে ঢুকতে দেয়া হবে না

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। ফাইল ছবি

চলমান অভ্যন্তরীণ সংঘাতের জেরে মিয়ানমারের অবস্থা অস্থিতিশীল হওয়ায় দেশটির কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর উপকন্ঠে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা শ্রমিকদের ভিডিও কনফারেন্সের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, ‘মিয়ানমারে বিভিন্ন আর্মস গ্রুপ সংঘাতে জড়িয়েছে। সে দেশের নাগরিকরা যখন নির্যাতিত হয়, তখন বাংলাদেশে দিকে চলে আসে এটাই ভয়ের।’

তিনি বলেন, তবে আমরা তথ্য পেয়েছি এবার তারা বাংলাদেশের দিকে আসছে না। কোনো মিয়ানমার নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে আমরা বিজিবিকে সতর্ক অবস্থায় রেখেছি। মিয়ানমারের মর্টার সেল বাংলাদেশের সীমানায় পড়েনি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, মিয়ানমারের দুটি যুদ্ধ বিমান ও ফাইটিং হেলিকপ্টার থেকে ছোড়া মর্টার সেল বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়েছে। সেখানে দুটি গোলা অবিস্ফোরিত থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। গত রোববারও আরেকটি মর্টার সেল এসে পড়েছিল বাংলাদেশ সীমান্তে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App