×

জাতীয়

যতদিন বাংলা গান থাকবে, মাজহারুল আনোয়ার বেঁচে থাকবেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৪ পিএম

যতদিন বাংলা গান থাকবে, মাজহারুল আনোয়ার বেঁচে থাকবেন

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গাজী মাজহারুল আনোয়ার আমাদের মাঝ থেকে চলে গেছেন, কিন্তু কালজয়ী সৃষ্টিগুলোর মাধ্যমে তিনি বেঁচে থাকবেন। আমি মনে করি, যতদিন বাংলা গান থাকবে, ততদিন তিনি বেঁচে থাকবেন। তিনি অকালে চলে গেছেন। তেমন অসুস্থ ছিলেন না। হঠাৎ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তিনি যদি থাকতেন, তাহলে আমাদের সংস্কৃতি, চলচ্চিত্র অঙ্গনকে আরও সমৃদ্ধ করে যেতে পারতেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় গাজী মাজহারুল আনোয়ারকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় শ্রদ্ধা গার্ড অব অনার দেয়া হয়। নন্দিত গীতিকবিকে শ্রদ্ধা জানাতে আসেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বেলা সাড়ে ১২টার দিকে তিনি বিএফডিসিতে এসে কবির মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে তথ্যমন্ত্রী বলেন, শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার একজন কিংবদন্তি গীতিকার ও কাহিনিকার। একইসঙ্গে তিনি ছিলেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তার প্রথম গান আকাশের হাতে আছে একরাশ নীল; এখনও সেই গান যখন বাজে, আমাদের প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করে।

তথ্যমন্ত্রী ছাড়াও এসময় গাজী মাজহারুল আনোয়ারের প্রতি ফুলেল শ্রদ্ধা জানায় চলচ্চিত্রের ১৮ সংগঠনসহ গীতিকবি সংঘ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-সহ বেশ কিছু সংগঠন।

বিএফডিসিতে প্রথম জানাজা শেষে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ নেয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। এরপর কবিকে নেয়া হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App