×

জাতীয়

রবিবার থেকে মিত্রদের সঙ্গে বিএনপির সংলাপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২২, ০৬:২৮ পিএম

রবিবার থেকে মিত্রদের সঙ্গে বিএনপির সংলাপ

গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী। ছবি: ভোরের কাগজ

রবিবার থেকে মিত্রদের সঙ্গে বিএনপির সংলাপ
রবিবার থেকে মিত্রদের সঙ্গে বিএনপির সংলাপ

ছবি: সংগৃহীত

মিত্র শরিকদের সঙ্গে ফের সংলাপে বসতে যাচ্ছে বিএনপি। রবিবার (২ অক্টোবর) বেলা ২টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দ্বিতীয় দফা এই সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ পর্যায়ের শুরুতে বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে সংলাপ করবে বিএনপি।

বিএনপির মিডিয়াসেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সংলাপে বিএনপির পক্ষে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও থাকবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইবরাহিমের নেতৃত্বে অংশ নেবেন পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন, অতিরিক্ত মহাসচিব নুরুল কবির পিন্টু, যুগ্ম-মহাসচিব সোহেল মোল্লা, আব্দুল্লাহ আল হাসান সাকিব, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহবুবুর রহমান শামিম, উত্তরের সেক্রেটারি জামাল হোসেন, মহানগর দক্ষিণের সভাপতি আবু হানিফ ও উত্তরের সেক্রেটারি আবু ইউসুফ সংলাপে অংশ নেবেন।

সৈয়দ ইবরাহিম বলেন, প্রথম পর্যায়ের সংলাপে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব দেয়া হয়েছে, সেগুলো সমন্বয় করে যুগপৎ আন্দোলনের রূপরেখা এগিয়ে নেওয়ার এজেন্ডা এই সংলাপে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App