×

জাতীয়

তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি বাম জোটের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০৭:২৪ পিএম

নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক যৌথ সভা পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনা শেষে এ যৌথ সিদ্ধান্ত নেয়া হয়।

যৌথ সভায় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সিপিবির কেন্দ্রীয় কমিটি সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, সাজ্জাদ জহির চন্দন, বাসদ মার্কসবাদীর মানস নন্দী, বাংলাদেশ জাসদের ডা. মোশতাক হোসেন, মঞ্জুরুল ইসলাম ও অন্যান্য নেতারা।

সভায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ সংকট এবং বিরোধী দলের সভা-সমাবেশের ওপরে যে নিপীড়ন চলছে তার তীব্র নিন্দা জানানো হয়।

সভায় নেতারা বলেন, সরকারের লুটেরা, কমিশনভোগী এবং গোষ্ঠী স্বার্থে নেয়া ভুলনীতি ও দুর্নীতির কারণে আজ বিদ্যুৎ খাতের এই মহা বিপর্যয়। এ দায় সরকারের। এ দায় জনগণ নেবে না।

সভা থেকে আগামী দিনে দুঃশাসন-নিপীড়ন এবং গণতন্ত্রহীনতার বিরুদ্ধে ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে যুগপৎ সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App