×

জাতীয়

মওলানা ভাসানীর জন্মদিন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০১:৪৩ পিএম

মওলানা ভাসানীর জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

বাংলার কৃষক-শ্রমিক মেহনতি মানুষের অবিসংবাদিত নেতা, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪২তম জন্মদিন আজ সোমবার (১২ ডিসেম্বর)। ১৮৮০ সালের এই দিনে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই দূরদর্শী রাজনীতিবিদ।

আজীবন শ্রমিক-কৃষক ও মেহনতি মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন মওলানা ভাসানী। তিনি ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম অগ্রনায়ক। ১৯৩১ সালে সন্তোষের কাগমারী, ১৯৩২ সালে সিরাজগঞ্জের কাওরাখোলা এবং ১৯৩৩ সালে গাইবান্ধায় বিশাল কৃষক সম্মেলন করেন তিনি।

কংগ্রেসের মাধ্যমে রাজনীতির সূচনা হলেও ১৯৩৭ সালে কংগ্রেস ছেড়ে মুসলিম লীগে যোগ দেন তিনি। পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৪৯ সালে তিনিসহ অন্যদের প্রচেষ্টায় আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়, যা ১৯৫৬ সালে আওয়ামী লীগ নাম ধারণ করে। তবে মতবিরোধের কারণে মওলানা ভাসানী ১৯৫৭ সালে আওয়ামী লীগ ছেড়ে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নামে আলাদা দল গঠন করেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায়ও তার বিশেষ ভূমিকা ছিল। ১৯৭১ সালের মার্চেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানান তিনি। এছাড়া ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালে ফারাক্কা বাঁধ অভিমুখে ঐতিহাসিক লংমার্চ করেও স্মরণীয় হয়ে আছেন। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর এই দেশবরেণ্য নেতা মৃত্যুবরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App