×

জাতীয়

যুবদলের নীরব তিনদিনের রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০৪:৫৪ পিএম

যুবদলের নীরব তিনদিনের রিমান্ডে

যুবদলের সাবেক সভাপতি নীরব

জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৫ মার্চ) আসামি নীরবকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক মাহাবুবুর রহমান পাঁচদিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি গোলাম মোস্তফা খানসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত শনিবার বিকেল তিনটার দিকে তেজগাঁও এলাকা থেকে বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসুচির প্রস্তুতিকালে সাইফুল আলম নীরবকে গ্রেপ্তার করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App