×

জাতীয়

যথাযথ শিক্ষা নিয়ে রাষ্ট্রকে গর্বিত করুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০৮:২১ পিএম

যথাযথ শিক্ষা নিয়ে রাষ্ট্রকে গর্বিত করুন

ছবি: সংগৃহীত

মহানগর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠান

যথাযথ শিক্ষা নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্রকে গর্বিত করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত মহানগর মহিলা কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। একদিন তিনি যখন শুয়েছিলেন, খাতায় লিখলেন -- আমি শিক্ষা নেব, নিজেকে তৈরি করব এবং হয়তোবা একদিন আমার সুযোগ আসবে। তিনি শিক্ষা নিয়েছেন, নিজেকে তৈরি করেছেন এবং তার সেই সুযোগটাও একদিন আসলো। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ জাতিসত্তার একটি রাষ্ট্র গঠন করেছেন। আপনারা অনেক স্বপ্ন নিয়ে ঢাকা মহানগর মহিলা কলেজে এসেছেন। আপনাদের স্বপ্ন বাস্তবায়নে আপনারা যথাযথ শিক্ষা নেবেন এবং সবক্ষেত্রে নিজেদেরকে তৈরি করবেন, প্রতিষ্ঠা করবেন। যাতে করে একদিন আপনাদেরও সেই সুযোগ আসে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একটি পূর্ণ সুযোগ দেন। কিন্তু সেই সুযোগটা সবাই নিতে পারে না। আমি মনে করি, আপনারা আপনাদেরকে সেভাবে তৈরি করবেন যেন যখনই কোনো সুযোগ আসে সেটাকে নিতে পারেন। অর্জন করতে পারেন। এই সুযোগ নেয়ার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করবেন, পিতা-মাতার স্বপ্ন পূরণ করবেন। তাদেরকে গর্বিত করবেন। দেশপ্রেমে উদ্বেলিত হয়ে সমাজ এবং দেশকে গর্বিত করবেন।

ঢাকা মহানগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর তাহমিনা হকের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. গোলাম রসুলের সঞ্চালনায় নবীব বরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ও ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজি মোহাম্মদ সেলিম।

স্বপ্ন দেখা ও সেই স্বপ্নের বাস্তবায়নে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় জানিয়ে ব্যারিস্টার তাপস বলেন, সবকিছুর শুরু হয় একটি স্বপ্ন দিয়ে। আপনারা এখানে এসেছেন আপনাদের নিজের, পিতা-মাতা ও অভিভাবকদের স্বপ্ন পূরণ করতে। মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার নেতা লুথার কিং জুনিয়রকে ১৯৬৮ সালে হত্যা করা হয়। কৃষাঙ্গ এই নেতা বলেছিলেন-  আই হ্যাভ এ ড্রিম। আমার একটি স্বপ্ন আছে। একসময় যুক্তরাষ্ট্রে কৃষাঙ্গদের কোনো অধিকার ছিল না। তাদেরকে ক্রীতদাস হিসেবে ব্যবহার করা হতো। তিনি চেয়েছিলেন, যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ সবাই সমান অধিকার পাবে। উনি সেটা পরিপূর্ণভাবে দেখে যেতে পারেননি। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়েছে ৫ দশক পরে। ২০০৮ সালে একজন কৃষ্ণাঙ্গ নেতা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। ইতিহাস রচনা করে বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন।

নবীনদের স্বাগত জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, আজ আমাদেরকে স্বাগত জানানো হচ্ছে। আসলে বিষয়টি কিন্তু তা নয়। আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদেরকে স্বাগত জানাতে। এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনাদেরকে বরণ করে নিতে। ঢাকা মহানগর মহিলা কলেজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত একমাত্র কলেজ। আমি এই কলেজে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App