×

জাতীয়

বঙ্গবন্ধু ও তার মাকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০৭:৩২ পিএম

বঙ্গবন্ধু ও তার মাকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা আটক

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মাকে নিয়ে কটুক্তি করায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি ও সেনা প্রধান হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদের ঘনিষ্টজন হিসেবে পরিচিত কাজী রুবায়েত হাসান সায়েমকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

শুক্রবার (২৪ মার্চ) রাতে নারায়ণগঞ্জের পাইকপাড়া নয়াপাড়ার ৯৭/১ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। নারায়ণগঞ্জ ডিবির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের পরির্দশক (ওসি) আল-মামুন এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মা সায়েরা খাতুনকে নিয়ে কটূক্তি করায় শুক্রবার রাতে কাজী রুবায়েত হাসান সায়েমকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, অ্যালকোহলযুক্ত পানীয় (মদ-ফেনসিডিল জাতীয়) ধরনের একটি বোতাল থেকে গ্লাসে কিছু ঢাল ছিলেন সায়েম। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মাকে নিয়ে গালমন্দ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App