×

জাতীয়

রাজশাহীর চারঘাটে ট্রাক চাপায় কনস্টেবল নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০১৮, ১১:৩৩ এএম

রাজশাহীর চারঘাটে ট্রাক চাপায় কনস্টেবল নিহত
রাজশাহীর চারঘাট উপজেলার শিশুতলা এলাকায় ট্রাক চাপায় খাদেমুল ইসলাম (৩০) নামে এক কনস্টেবল মারা গেছেন। একই দুর্ঘটনায় আবুল কুদ্দুস (২৮) নামে আরেক কনস্টেবল আহত হন। বুধবার (মে ০২) দিবাগত রাত আড়াইটার দিকে ওই এলাকায় দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা চারঘাট থানায় কর্মরত ছিলেন। আবুল কুদ্দুস বর্তমানে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) হাসপাতালে চিকিৎসাধীন। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে এলাকায় যানবাহনে তল্লাশি করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় একটি ট্রাক অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। তারপর একটি ট্রাক পুলিশ সদস্যদের চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App