×

জাতীয়

সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৩:৩১ পিএম

সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

কমান্ডার অব রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস লেফটেন্যান্ট জেনারেল ফাদ বিন আব্দুল্লাহ আল-মোতাইর এর আমন্ত্রণে সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ মে) এ সফরে যান তিনি। সফরকালে তিনি রয়াল সৌদি ল্যান্ড ফের্সেস কমান্ডার, রয়াল সৌদি আর্মড ফোর্সেস এর চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

এছাড়াও জেনারেল শফিউদ্দিন আহমেদ সৌদি আরবের আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন এবং পরবর্তীতে পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ২৭ মে দেশে প্রত্যাবর্তন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App