×

জাতীয়

শ্যামলীর আগুন নিয়ন্ত্রণে, একজনের লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৩, ০৮:২৯ এএম

শ্যামলীর আগুন নিয়ন্ত্রণে, একজনের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানী শ্যামলীতে একটি বহুতল ভবন রূপায়ণ শেলফোর্ডে লাগা আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২ জুন) সকালে ভবনটির ২০ তলা থেকে একজনের লাশ উদ্ধার করার কথা জানিয়েছেন ফায়ার সার্ভসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, নিহত ব্যক্তির (পুরুষ) পরিচয় পাওয়া যায়নি। ২০ তলায় আগুন নেভানোর কাজ করতে গিয়ে তাকে পড়ে থাকতে দেখা যায়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ২০তলা ওই ভবনে আগুন লাগে। ১৯ ও ২০ তলায় আগুন ছড়িয়েছিল। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। ওই ভবন থেকে ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১৮ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App