×

জাতীয়

সংবিধানের ভিত্তিতে নির্বাচনের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০৯:০০ পিএম

সংবিধানের ভিত্তিতে নির্বাচনের দাবি

শনিবার প্রথমবারের মতো রাজপথে কর্মসূচি পালন করে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটির গন্তব্য ছিল প্রেসক্লাবের দিকে। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে মনোনীত হওয়ার পর প্রথমবারের মতো রাজপথে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি।

শনিবার (২২ জুলাই) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকের মুখে রাস্তায় সমাবেশ করে দলটি। সমাবেশ থেকে দলটি বর্তমান সংবিধানের আলোকে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। পাশাপাশি সংলাপ আয়োজনেরও প্রস্তাব করেছে তারা।

দেশবিরোধী ষড়যন্ত্র, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ও দেশদ্রোহী মোসাদ এজেন্টদের শাস্তি ও সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএসপি এই কর্মসূচির আয়োজন করে। এতে কয়েক হাজার মানুষের সমাগম হয়। তাঁদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আজ (শনিবার) বেলা ১১টা থেকে শুরু হয়ে বেলা একটা পর্যন্ত চলে সমাবেশ। সমাবেশের সময় পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত রাস্তা দখলে রাখেন তারা।

‘যারা আমাদের এজেন্ট ব্যাকড পার্টি বলে সম্বোধন করছেন, তারা আমাদের এখনো চেনেননি। দেশের প্রধান দলগুলো আমাদের চেনে। আমাদের অবস্থান জানে। নাম না জানা ভুঁইফোড় সংগঠন আমরাও চিনি না। যারা এখনো বুঝতে পারেননি, তাদের আগামী ২১ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মাধ্যমে সুপ্রিম পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য বুঝিয়ে দেবো’ - বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান মাইজভান্ডারী

সমাবেশে বিএসপির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও রাজনীতিবিদদের জন্য অবমাননাকর। নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মাঠে জল্পনা-কল্পনা শুরু করে। হরতাল, অবরোধের নামে মাঠে জ্বালাও-পোড়াও, আন্দোলনের মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করে ফেলে। আমরা এর অবসান চাই। আমরা বর্তমান সংবিধানের আলোকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এটাই চাই। অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় সংলাপ আয়োজনের প্রস্তাব করছি।

বিদেশি শান্তিরক্ষী মিশনে দেশের সশস্ত্র বাহিনী সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সেই সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ তোলেন সৈয়দ সাইফুদ্দীন।

কর্মসূচি ঘোষণা করে সৈয়দ সাইফুদ্দীন বলেন, ২৮ জুলাই চট্টগ্রামে দলটির বিক্ষোভ সমাবেশ। ১ আগস্ট মুন্সিগঞ্জ, ৭ আগস্ট গাজীপুর, ৮ আগস্ট কুমিল্লা ও এভাবে সব জেলা-উপজেলায় দলটির সমাবেশ হবে।

সুপ্রিম পার্টি ছাড়াও বেশ কিছু দল এই কর্মসূচিতে অংশ নেয়। তাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান লায়ন এম এ আউয়াল ও বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির মহাসচিব ফোরকান আলী হাওলাদার। তারা সুপ্রিম পার্টিকে সমর্থন জানান।

বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের একাংশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টিসহ বেশ কয়েকটি ইসলামী দল বেশ কিছুদিন ধরে একটি জোট গঠনের চেষ্টা করছে।

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেন, এই জোট নির্বাচনেও যাবে, নির্বাচন-পরবর্তী সময়ে তার (শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী) নেতৃত্বে দেশকে আরো এগিয়ে নিতে জোটটি কাজ করবে।

মিছবাহুর রহমান বলেন, এই সরকারের পতন এত সোজা নয়। ভয় দেখিয়ে লাভ নাই। নির্বাচন হবে সংবিধানের আলোকে। বিদেশি প্রভুদের কথায় এ দেশে কিছুই হবে না। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল যার গন্তব্য ছিল প্রেসক্লাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App