×

জাতীয়

চকবাজারে এক বাবুর্চির লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:১২ পিএম

চকবাজারে এক বাবুর্চির লাশ উদ্ধার
রাজধানীর চকবাজারে একটি খাবারে হোটেল থেকে আনসার ব্যাপারী (৩০) নামে এক বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে চকবাজার ইমামগঞ্জ চান সরদার টাওয়ারের সামনের বিসমিল্লাহ হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে খবর পেয়ে হোটেলের গোডাউনে ফ্যানের সাথে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি হোটেলের বাবুর্চির কাজ করতেন। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। এদিকে একই এলাকার এক দোকান কর্মচারী মো. আলী আক্কাস জানান, আনসার ব্যাপারীর বাড়ি ফরিদপুরের সদর উপজেলার নাগেরপাড়া গ্রামে। দীর্ঘ আনুমানিক ১০ বছর যাবত ওই হোটেলে বাবুর্চি হিসেবে কাজ করতেন আনসার। থাকেন হোটেলেই। আজ ভোরে তাকে ফজরের নামাজ পড়তে দেখেন তার সহকর্মীরা। এরপর সকাল ৬টার দিকে তাদেরই একজন হোটেলের গোডাউনে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার ডাক চিৎকারে হোটেলের অন্যান্য কর্মচারীরা জড়ো হন। এরপর থানায় খবর দেন হোটেল কর্মচারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App