×

জাতীয়

অপপ্রচার করে আওয়ামী লীগের উন্নয়নকে আড়াল করা যাবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৫:২৭ পিএম

অপপ্রচার করে আওয়ামী লীগের উন্নয়নকে আড়াল করা যাবে না

ছবি: ভোরের কাগজ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সবসময়ই নানান ধরনের কুৎসা রটনা, অপপ্রচার চালানো ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। সব ষড়যন্ত্র ছিন্ন করে আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতা এনে দিয়েছে এবং অদ্যাবধি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমান শিক্ষা কার্যক্রম নিয়ে একদল লোক অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচার করে আওয়ামী লীগের উন্নয়নকে আড়াল করা যাবে না। রবিবার (৫ নভেম্বর) বেড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, আমাদের দেশে এক শ্রেণির লোক আছে যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না। দেশকে পিছনের দিকে ঠেলে নেয়ার জন্য তারা নানা ধরনের অপপ্রচার ও গুজব ছড়ায়। ৫২ এর ভাষা আন্দোলনের সময়ও আমাদের দেশের একদল লোক বাংলা ভাষার বিরোধিতা করেছে। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। একইভাবে মুক্তিযুদ্ধের সময় বাঙালি যখন জাতির পিতার ডাকে সাড়া দিয়ে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয় তখনও একদল লোক স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়। অপপ্রচারে সেসময়েও কোন লাভ হয় নি এখনও হবে না। অনুষ্ঠানে বেড়া পৌর মেয়র ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এস এম আসিফ শামস রঞ্জন এর সভাপতিত্বে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্কুলে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App