×

জাতীয়

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে হিড়িক, চারদিনে আবেদন ৪৩১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:২০ পিএম

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে হিড়িক, চারদিনে আবেদন ৪৩১

ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কারণে বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ করতে আপিলের হিড়িক পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। শুক্রবার (৮ ডিসেম্বর) আপিলের চতুর্থ দিনে এসে ৯৩ জন নির্বাচন কমিশনে তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। এ নিয়ে চারদিনে মোট আপিল করেছেন ৪৩১ জন প্রার্থী।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে ইসি সূত্রে এ তথ্য জানা যায়। এসময় বৈধ প্রার্থীর বিরুদ্ধেও আপিল আবেদন জমা পড়ে।

ঢাকা অঞ্চলে ১৭ জন, কুমিল্লার ১১ জন, চট্টগ্রামের ৯ জন, ফরিদপুরের ৫ জন, সিলেটের ৪ জন, ময়মনসিংহেরর ১৪ জন, বরিশালের ৪জন, খুলনা ১১ জন, রাজশাহীর ১৩ জন ও রংপুর অঞ্চলের ৫ জন প্রার্থী আপিল আবেদন করেছেন।

এবারের জাতীয় নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের।

উল্লেখ্য, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট-গ্রহণ হবে ৭ জানুয়ারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App