×

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি। ছবি : ভোরের কাগজ।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটি ও ক্লাবের সিনিয়র সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক আশরাফ আলী, কার্যনির্বাহী সদস্য ফরিদ হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দ্বীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সিনিয়র সদস্য সুভাষ চন্দ্র বাদল, মধুসূদন মন্ডল, মফিজুর রহমান খান বাবু সহ সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পণের পর ফেডার সাংবাদিক ইউনিয়নের ( বিএফ ইউজে) সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দ্বীপ আজাদের নেতৃত্বে পুষ্প স্তবক অর্পণ করে। এরপর ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে সাংবাদিকদের অন্যান্য সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App