×

জাতীয়

জাতীয় উন্নয়ন মেলা শেষ হচ্ছে আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৮, ১২:৪৭ পিএম

জাতীয় উন্নয়ন মেলা শেষ হচ্ছে আজ
‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগানে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া জাতীয় উন্নয়ন মেলার শেষ দিন আজ। চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে উন্নয়ন মেলার উদ্বোধন করেন। ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে রাজধানীর শেরে বাংলা নগরের বাণিজ্য মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় গত দুদিনে দর্শনার্থীর প্রায় বেশিরভাগই ছিল বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। এর বাইরে পাসপোর্ট ও গাড়ির রেজিস্ট্রেশনের জন্যও প্রচুর লোকজন এসেছেন মেলায়। এ দুই দিনে পুরো মাঠজুড়ে ড্রেস পরিহিত শিক্ষার্থীদের দেখা যায়। আশপাশের সরকারি-বেসরকারি স্কুল-কলেজগুলো থেকে মেলায় আসে তারা। মনিরা বেগম নামে এক দর্শনার্থী বলেন, আমার মেয়ে ক্লাস নাইনে পড়ে। এসেছিলাম স্কুল দিয়ে যেতে, ভাবলাম বাসায় না ফিরে মেলা ঘুরে যাই। তিন দিনব্যাপী এ মেলায় সরকারি বিভিন্ন দফতর তাদের সেবা দিচ্ছে। বিআরটিএ ‘ওয়ান স্টপ’ সার্ভিসের মাধ্যমে গাড়ির রেজিস্ট্রেশন প্রদান, ড্রাইভিং লাইলসেন্স নবায়ন সেবা, পাসপোর্ট অধিদফতর মেলায় তাদের স্টল থেকে সরাসরি পাসপোর্টের আবেদন এবং পাসপোর্ট প্রদানের ফি সংগ্রহ করা হচ্ছে। পাসপোর্ট অধিদফতরের স্টলে দেখা যায়, এখানে বিভিন্ন ধরনের সেবা দেয়া হচ্ছে। ফরমপূরণসহ টাকা জমা দেয়া সব। পাসপোর্ট জরুরি রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে ৫ ঘণ্টায় পাসপোর্ট পাওয়া যাবে। এখানে যে সেবা দেয়া হচ্ছে সেগুলো হলো- পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ, জরুরি রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে দিনে দিনে পাসপোর্ট ইস্যু, বেসরকারি ব্যাংকের বুথ স্থাপনের মাধ্যমে সরাসরি অনলাইনে পাসপোর্ট ফি দেয়া এবং পাসপোর্ট ও ভিসা সম্পর্কিত সব ধরনের তথ্য সরবরাহ। মেলায় ১২০টি সংস্থার মোট ৩৩০টি স্টল রয়েছে। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ২০টি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৬টি, কৃষি মন্ত্রণালয়ের ১৬টি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০টি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের ৯টি স্টল রয়েছে। এসব স্টলে উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শন করা হচ্ছে। যেখান থেকে জনগণ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিকল্পনা সম্পর্কে জানতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App