×

জাতীয়

গণমাধ্যমে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার বন্ধ চায় সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৮, ০২:২০ পিএম

গণমাধ্যমে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার বন্ধ চায় সরকার
গণমাধ্যমে বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র সম্প্রদায়ের ক্ষেত্রে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার বন্ধ চায় সরকার। এ বিষয়ে দায়িত্ব পালনের জন্য তথ্য অধিদফতর থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তাদের (পিআরও) কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। ‘গণমাধ্যমে সংবিধান পরিপন্থী আদিবাসী শব্দের ব্যবহার বন্ধ করা প্রসঙ্গে’ গত বৃহস্পতিবার লিখিত ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র সম্প্রদায় বা গোষ্ঠীকে উপজাতি বা ক্ষুদ্র জাতিসত্ত্বা বা নৃ-গোষ্ঠী বলে অভিহিত করা হয়েছে। দেশে বসবাসরত বিভিন্ন উপজাতীয় সম্প্রদায়কে কোনো অবস্থাতেই ‘উপজাতি’র পরিবর্তে ‘আদিবাসী’ হিসেবে উল্লেখ না করার বিষয়ে সংবিধানে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে সংবিধান পরিপন্থী ‘আদিবাসী’ শব্দ ব্যবহার বন্ধে জনসংযোগ কর্মকর্তাদের নিজস্ব অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্য পরামর্শ দেয়া হয় ওই চিঠিতে। এর আগে ২০১৪ সালের ৭ আগস্ট সরকারি তথ্য বিবরণীতে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার পরিহার করার অনুরোধ জানানো হয়েছিল। তখন সরকারের এ সিদ্ধান্তে বিভিন্ন মহল থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সংসদে অর্থমন্ত্রী নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App