×

জাতীয়

কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৮, ১১:১৫ এএম

কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত
কুষ্টিয়ার খোকসায় চরমোনার ওরশ কাফেলার বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে ২৫ জন। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মিজাপুর এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাস চালকের সহকারী জামিরুল ইসলাম জানান, ভোরে খোকসা বাস স্ট্যান্ড পার হওয়ার পর ড্রাইভার তরিকুল ইসলাম ঘুমিয়ে পরেন। এ সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। কুষ্টিয়া ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক ফিরোজ কুতুবী জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কমপক্ষে ২০জন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। সকাল ৮টায় তারা অভিযান শেষ করেছেন। খোকসা থানার এসআই সোলাইমান হোসেন জানান, দুর্ঘটনার পরপরই তারা ঘটনাস্থলে আসেন। তবে দুর্ঘটনা কবলিত বাসের চালককে তারা আটক করতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App