×

জাতীয়

আশুলিয়ার ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগে, নিহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৯, ১০:৪৭ এএম

আশুলিয়ার ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগে, নিহত ৪
সাভারের আশুলিয়ার মরাগাঙ এলাকায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে গেছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৪ জন। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে ইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যায়। এরপর ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন মুজাহিদ (২০) ট্রাকচালক ও শাহিন (৩২)। তবে নিখোঁজ দুইজনের নাম-পরিচয় জানা যায়নি। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আব্দুল হামিদ দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকে মোট ৭ জন ছিলো। তিনজন ট্রাকের উপরে ছিলো তারা লাফিয়ে নেমে যায়। ভেতরে থাকা ৪ জন নদীতে ট্রাকের সঙ্গে পড়ে যায়। এর মধ্যে দু’জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে উত্তরা থেকে ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট যুক্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App