×

জাতীয়

রপ্তানিকে বহুমুখীকরণ করতে হবে : প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪০ পিএম

রপ্তানিকে বহুমুখীকরণ করতে হবে : প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ ক্ষমতায় এলে সব সময় দেশের উন্নয়নকে অগ্রাধিকার দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, অর্থনীতিক নীতিমালা আমরা প্রণয়ন করি। সেই নীতিমালায় আমরা জাতির পিতার নির্দেশিত ঠিক সংবিধান মোতাবেক বেসরকারিখাতকে আমরা বেশি গুরুত্ব দেই। একটা কথা মনে রাখতে হবে একটা জিনিসের দিকে তাকিয়ে থেকে চলতে পারে না। রপ্তানিকে বহুমুখীকরণ করতে হবে। তিনি বলেন, সারা দেশে ডিজিটাল সুবিধা পৌঁছে গেছে, হাইটেক পার্ক ও ডিজিটাল সেন্টারগুলোর সুফল পাচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ। এতে দেশে বাড়ছে সাক্ষরতার হার। দেশের উন্নয়নে প্রবাসী প্রকৌশলীদের অবদান রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App