×

জাতীয়

রাজধানীর ভাষানটেকে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ১০:৫১ এএম

রাজধানীর ভাষানটেক এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী ছিলেন। বুধবার র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। রাত সোয়া ১টার দিকে আহত র‌্যাব সদস্য ও শফিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ১টা ২২ মিনিটে চিকিৎসক শফিককে মৃত ঘোষণা করেন। র‌্যাবের দাবি, নিহত শফিকুল ইসলাম শফিক (২৮) নরসিংদী পুলিশের তালিকাভুক্ত একজন ‘শীর্ষ সন্ত্রাসী’। তার বিরুদ্ধে হত্যার তিনটি, অস্ত্র আইনে চারটিসহ বিভিন্ন অভিযোগে এক ডজন মামলা রয়েছে। র‌্যাব জানায়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মিরপুরের ভাষানটেক এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শফিকের দুই সহযোগীকে আটক করা হয়েছে। র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন, নরসিংদীর অপরাধীদের তালিকায় এক নম্বর আসামি শফিকুল। তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করতে গেলেই সে ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টাগুলি চালালে শফিকুল গুলিবিদ্ধ হয়। পরে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App